মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদকঃ
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি।পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Like this:
Like Loading...