সুখবর- ঈদের আগেই উন্মুক্ত হবে সীমাখালী বেইলি ব্রিজ!

মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার সীমাখালীর চিত্রা নদীর উপর বেইলি ব্রিজের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ঈদের আগে ব্রিজের উপর দিয়ে গাড়ি চলবে বলে আশা প্রকাশ করছে ঠিকাদার প্রতিষ্ঠান।

ঈদের আগে যাতে ব্রিজটি চালু করা যায়, সেই জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। দুই শতাধিক শ্রমিক রাত-দিন কাজ করে যাচ্ছেন। ঈদের আগে ব্রিজ চালু করা সম্ভব হবে বলে হেড মিস্ত্রি জাহাঙ্গীর হোসেন স্বপন আশাবাদ ব্যক্ত করেছেন।

গত ১৩ ফেব্রুয়ারি ব্রিজটি ভেঙে পড়ার পর প্রায় সাড়ে চার মাস অতিবাহিত হতে যাচ্ছে। ঈদের আগেই ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারলে কয়েক লাখ যাত্রীর দুর্ভোগ লাঘব হবে।

দুই লেনের বেইলি ব্রিজের একাংশের কাজ শেষ করে জনসাধারণের পায়ে হেঁটে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার তরিকুল ইসলাম জানান, ঈদের আগেই নির্মাণ কাজ শেষ করে যাতে যানবাহন চলাচল করতে পারে, সেভাবেই সর্বাত্মক  চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বেইলি ব্রিজের নির্মাণ কাজ সম্পর্কে জানতে চাইলে মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূরন্নবী তরফদার বলেন, কাজ সঠিক নিয়মে চলছে। নির্ধারিত ৪৫ দিনের মধ্যে নির্মাণ সম্ভব হয়নি সেটা ঠিক, আসন্ন ঈদের আগেই নির্মাণ শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: