মাগুরানিউজ.কমঃ
আজ দুপুর থেকে দফায় দফায় মেঘ আর বৃষ্টি ছন্দ পতন ঘটাচ্ছে স্বাভাাবিক কাজকর্মে। এর কিছুটা প্রভাব পড়েছে ঈদ বাজারেও। তবে থেমে নেই কেনাকাটা। বসে নেই দর্জি বাড়ির লোকজনও। ব্যস্ততা বেড়েছে দর্জি কারিগরদের। সঠিক সময়ে ডেলিভারি দিতে কারিগরদের দিনরাত এক করে কাজ করছে।
মাগুরা জেলা শহরসহ জেলার প্রতিটি হাট-বাজারগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। তবে দর শুনে নিম্নবিত্ত মানুষের কপালে ভাঁজ পড়েছে। জেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে এখন ঈদের কেনাকাটার ব্যস্ততা। বিভিন্ন শ্রেণির ক্রেতাদের পছন্দের ওপর নির্ভর করে দোকানিরা পোশাক ও জুতা-স্যান্ডেলের সম্ভার নিয়ে বসেছেন।
ফুটপাত থেকে শপিং মল, গাছতলা থেকে গো-হাট সব খানেই যেন ঈদের কেনাকাটা। তবে কাঙ্ক্ষিত বেচাকেনা এখনো হয়নি বলে জানান কয়েকজন দোকানদার। ক্রেতাদের বেশিরভাগ ঘুরে ঘরে পছন্দ করে বাড়ি ফিরে যাচ্ছে।


