মাঠে ৫৫ প্রার্থী- চেয়ারম্যান পদে সরগরম মাগুরা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

কে হচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান এমন প্রশ্ন সবার মুখে। জেলা পরিষদ নির্বাচনে নিয়ে সরগরম হয়ে উঠেছে মাগুরার সর্বত্র। চলছে আলোচনা, নানা বিতর্ক।

মাগুরা জেলা পরিষদ নির্বাচনে ৫৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান সোমবার (১২ ডিসেম্বর) তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ করেন।

চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু (ঘোড়া), জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রানা আমির ওসমান (চশমা) ও শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবউল্লাহ হোসেন কুটি (আনারস)  প্রতীক পেয়েছেন।

প্রতীক পাওয়ার পর প্রত্যেক প্রার্থী গণসংযোগ শুরু করে দিয়েছেন।

আগামী ২৮ ডিসেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪৯৩ জন ভোটার ১৫টি কেন্দ্রে ভোট দেবেন।

এদিকে আওয়ামী লীগের বাইরে এই নির্বাচন  নিয়ে মাগুরাতে আর কোনো দলের তৎপরতা নেই। কোনো দলই এ নিয়ে কোনো প্রকার আগ্রহ দেখাচ্ছে না।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: