মাগুরায় ঈদে চাল পাচ্ছে ৩৭ হাজার দুস্থ ও অতিদরিদ্র পরিবার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদকঃ

ঈদুল ফিতর উপলক্ষে মাগুরা জেলায় ৩৬ হাজার ৬৩১ জন দুস্থ ও অতিদরিদ্রকে ভিজিএফ কর্মসূচির আওতায় ৩৬৬ মেট্রিক টন চাল দেওয়া হবে। প্রতিটি পরিবার দশ কেজি হারে চাল পাবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, জেলার একটি পৌরসভাসহ চার উপজেলার দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মধ্যে এ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় নয় হাজার ৫৬৩টি পরিবারের জন্য ৯৫.৬৩০ টন, শ্রীপুর উপজেলায় নয় হাজার ৩৫৮টি পরিবারের জন্য ৯৩.৫৮০ টন, শালিখা উপজেলায় এক হাজার ১৫১টি পরিবারের জন্য ১১.৫১০ এবং মহম্মদপুর উপজেলার ১১ হাজার ৯৪৭টি পরিবারের জন্য ১১৯.৪৭০ টন বরাদ্দ হয়েছে। এ ছাড়া মাগুরা পৌর এলাকায় চার হাজার ৬২১টি পরিবারের জন্য ৪৬.২১০ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, পৌরসভার মেয়র ও ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চাল বিতরণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। শিগগির এ চাল বিতরণের কার্যক্রম শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: