আজ সোমবার, জুলাই ২৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
মাগুরানিউজ.কমঃ
বেশ কিছুদিন ধরেই কথা চলছে যে ঈদের সরকারী ছুটি তিনদিনের বদলে ছয়দিন করা যায় কি না, কারণ মাত্র ঈদের সময় মাত্র তিনদিনের ছুটিতে ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যে মানুষের স্রোত নামে, সেটার ভয়াবহ অভিজ্ঞতা যার আছে সেই জানে।
যে কারণে সাম্প্রতিক কালে কথা চলছে ঈদের ছুটি তিনদিনের বদলে বাড়িয়ে ছয়দিন করার। দুটো ঈদে এই বাড়তি ছয়দিনের ছুটিকে সমন্বয় করার জন্য বাৎসরিক পাওনা ছুটি ২০ দিন থেকে ১৪ দিন করা হয়েছে, অর্থাৎ সেখান থেকে ছয়দিন কেটে নিয়ে সমন্বয় করা হবে দুটো ঈদের ছুটির সাথে।
গতকাল সোমবার ১৯শে জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপনের কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ছয়দিনের ছুটির প্রস্তাবটি অনুমোদন হলে আগামী ২৮ ও ২৯ জুন সরকারি ছুটি হতো। কিন্তু ২৮ জুন সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হওয়ার কথা রয়েছে। তাই গুরুত্বপূর্ণ এ সময়ে এ সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে এবারে না হলেও আগামী ঈদে যে লম্বা ছুটি পাওয়া যেতে পারে, তা আশা করাই যায়।
তবে যারা ঘুরতে যাবার জন্য পরিকল্পনা করেছেন, বিশেষ করে যারা বেসরকারি খাতে আছেন এবং শুক্র-শনি ছুটি উপভোগ করেন তাদের জন্য এটা খুব একটা সমস্যা করবে না। তাদের ছুটি শুরু হবে ২৩ তারিখ শুক্রবার থেকেই, এর পরে রয়েছে শনিবার, সেটিও ছুটি। ঈদের ছুটি নির্ধারণ করা হয়ে ছে ২৫, ২৬ ও ২৭ তারিখ। এর পরে রয়েছে দুটো কর্ম-দিবস এবং তারপরে ৩০ তারিখ শুক্রবার এবং ১লা জুলাই আবারও শনিবার।
সুতরাং এই দুটো কর্ম-দিবসকে কোনভাবে সমন্বয় করতে পারলে আপনি এখনও পেয়ে যাচ্ছেন টানা নয় দিনের একটা বিশাল ছুটি, যেটা দিয়ে দেশে এবং দেশের বাইরে অনেক জায়গাতেই ঘুরে আসা সম্ভব।


