আজ সোমবার, জুলাই ২৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
নিহত আছিয়া খাতুন (২৫) পশ্চিম বাড়িয়ালা গ্রামের মুকুল মুন্সীর মেয়ে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, শ্বশুর মুকুল মুন্সীর বাড়িতে থেকে পার্শ্ববর্তী লক্ষ্মীকোল গ্রামের মসজিদে ইমামতি করতেন বেরইল গ্রামের আনোয়ার হোসেন। ছোটখাটো বিষয়ে আনোয়ার তার স্ত্রীকে নানাভাবে নির্যাতন করতেন বলে পরিবারের অভিযোগ। সম্প্রতি অছিয়া স্বামীর বিরুদ্ধে নারীনির্যাতনের অভিযোগে মামলা করেন। এরপর আনোয়ার শ্বশুরবাড়ি ছেড়ে লক্ষ্মীকোল গ্রামে চলে যান।
পুলিশ কর্মকর্তা তারিকুল বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আনোয়ার শ্বশুরবাড়ি গিয়ে আছিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে পরিবারের অভিযোগ। আছিয়াকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ঐ পুলিশ কর্মকর্তা।
পরিবারের লোকজন জানায়, রাত আটটার দিকে অসুস্থতার কথা বলে আনোয়ার হোসেন মসজিদ থেকে চলে আসেন। সেখান থেকে ফিরে তিনি বাড়ির শৌচাগারের পাশে লুকিয়ে ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে তিনি শৌচাগারের পাশে তাঁর স্ত্রীকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান।
এই দম্পতির ফাতিয়া নামে তাঁদের তিন বছরের একটি মেয়ে রয়েছে জানিয়ে বেরইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল হক বলেন, “যৌতুকের দাবিসহ ছোটখাটো বিভিন্ন অজুহাতে আনোয়ার তার স্ত্রীর ওপর নির্যাত চালাতেন। সংসার টিকিয়ে রাখার স্বার্থে একাধিকবার সালিশ করে বিবাদ মিটিয়ে দিয়েছি। কিন্তু আনোয়ার অত্যন্ত উগ্র মানসিকতার লোক।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা তারিকুল ইসলাম।


