ইফতারিতে মাগুরাবাসির অন্যতম পছন্দ আখের রস

মাগুরানিউজ.কমঃ

শহর প্রতিবেদকঃ

প্রকৃতির নিয়মে গত কয়েক বছর বর্ষা মরসুমে রোজা আদায় করছেন মুসলমানরা। এতে স্বাভাবিক ভাবেই শরীরে বেশি পরিমাণ পানিশূন্যতা সৃষ্টি হচ্ছে। সারাদিন কর্মব্যস্ত রোজাদাররা প্রাণ জুড়াতে ইফতারিতে রাখছেন বিভিন্ন ধরনের সরবত। আর তাইতো বেড়েছে ডাব ও আখের রসের চাহিদা।

মাগুরাতে ইফতারের আগে ডাব ও আখের রস কিনতে রোজাদারদের ভিড় পড়ছে। চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। শহরসহ বিভিন্ন হাট-বাজারে পাওয়া যাচ্ছে কচি ডাব ও আখের রস। প্রতিদিন সকাল থেকে ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত কেনাবেচায় ব্যস্ত ব্যবসায়ীরা। শহরে কয়েকজন সারা বছর আখের রস বিক্রি করলেও রোজা উপলক্ষে এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ক্রেতাদের চাহিদা বেশি থাকায় এখন দিনপ্রতি প্রতি ব্যবসায়ীর ৫০০-৭০০ টাকা পর্যন্ত আয় হচ্ছে বলে জানান রস বিক্রেতারা।

বিক্রেতারা জানান, বিকেল ৪টা থেকে ইফতারির আগ পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকছে। চাহিদা অনুযায়ী তারা সরবরাহ করতে পারছেন না। রস তৈরিতে সময় বেশি লাগায় ক্রেতারা ধৈর্য ধরতে পারছেন না। তবুও বেশি জনবলের মাধ্যমে চাহিদা পূরণে সাধ্যমতো চেষ্টা করছেন বিক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: