নাড়ির টানে ঘরে ফিরছেন মাগুরাবাসী

মাগুরানিউজ.কমঃ

শহর প্রতিবেদকঃ 

আপনজনদের সঙ্গে ঈদ করতে কমবেশি দুর্ভোগ মেনে নিয়েই নাড়ির টানে মাগুরাতে ফিরছেন মাগুরাবাসী।

বৃষ্টির কারণে মাগুরাতে যানজট কিছুটা বেড়েছে। দুর্ভোগে পড়েছেন ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষেরা।সকাল থেকে মাগুরা বাস টার্মিনাল ও ঢাকা রোডে মাগুরায় ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আগামী বৃহস্পতিবার শেষ অফিস। তাই অতিরিক্ত যানজট এড়াতে অনেকেই আগেভাগে বাড়ি ফিরছেন।

মাগুরা বাস টার্মিনাল থেকে কওসার হোসেন নামের এক যাত্রী বলেন, আমি উত্তরাতে থাকি। ছোটখাটো একটা ব্যবসা করি। পরিবারের সবার সঙ্গে ঈদ করতে মহম্মদপুরে নিজ বাড়িতে যাচ্ছি।

বাসের শিডিউলে কোনো সমস্যা হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, না সকাল থেকেই দেখেছি সঠিক সময়ে কাউন্টার থেকে বাস ছেড়ে যাচ্ছে।

শ্রীপুরের যাত্রী সোহেল খান বলেন, কাল আরো বেশি ভিড় বাড়তে পারে, তাই আগেভাগেই বাড়ি চলে এসেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: