মাগুরানিউজ.কম:
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা বিএনপির একাংশের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মাগুরা জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক সৈয়দ মোকাদ্দেস আলীর সভাপতিত্বে স্থানীয় দিনান্ত ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ, আইয়ুব হোসেন, আশরাফ হোসেন, মিহির কান্তি বিশ্বাস, ইমদাদুর রহমান, আমিরুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রমুখ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে তার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বিএনপিকে শক্তিশালী করার আহবান জানান।
ছবি-সৌজন্য


