মাগুরানিউজ.কম:
ঈদের আগে এমন একটা গুরুত্বপূর্ণ সময়েও খুশি হতে পারছেন না মাগুরার ব্যবসায়ীরা। তাদের চেহারায় হতাশার ছাপ। সাধারণত রমজানের শুরু থেকে পোশাকের বাজারে বেচাকেনার পরিমাণ বাড়তে থাকে। আর শেষ মুহূর্তে বিশেষ করে চাঁদরাত পর্যন্ত বেচাকেনার পরিমাণ বেড়ে যায় কয়েকগুণ। ব্যবসায়ীদের যেন দমফেলার ফুরসত থাকেনা।
কিন্তু এবারের চিত্র অনেকটাই ভিন্ন দেখা গেছে মাগুরার মার্কেটগুলোতে। বৃষ্টির কারনে বেচাকেনায় হঠাৎ করেই ভাটা পড়েছে বলে জানালেন ব্যবসায়ীরা। শুক্রবার মাগুরা শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতাদের সমাগম নেই।
ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান গুটিয়ে বসে আছেন। ক্রেতা আকর্ষণ করতে হাক ডাক ছাড়ছেন। একজনকে নাগালে পেলে নিজেদের দোকানে ভেড়াতে উঠে পড়ে লাগছেন। জিজ্ঞাসা করতেই একটাই কথা, ভাই মাথা নষ্ট হয়ে গেছে। কি করে ঈদ করবো ভেবে পাচ্ছিনা।


