মাগুরানিউজ.কম:
টিভির সামনে মাগুরা। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ফাইনালে ওঠার লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাট করে ২৬৪ রান সংগ্রহ করেছে টাইগাররা।
ভারতের সামনে এই রানকে খুব একটা লড়াকু সংগ্রহ বলা যাচ্ছে না। দলকে ফাইনালে টেনে নিতে পুরো দায়িত্ব একরকম বোলারদের-ই পালন করতে হবে।
এবার কী আসবে সেই জয়টি? যে জয় বাংলাদেশকে তুলে দিবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের মঞ্চে। তেমন কিছুরই প্রত্যাশায় বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তরা।


