মাগুরানিউজ.কমঃ
আজ মাগুরার চাউলিয়া বাজার এলাকায় বিভিন্ন হোটেল, রেস্তোরা, মিষ্টির দোকানসহ খাবারের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে হোটেলে পঁচা, বাসি, নোংরা ও ময়লাযুক্ত খাবার পাওয়ার কারনে ২টি দোকানে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং পঁচা, বাসি ও ময়লাযুক্ত খাবার ড্রেনে ফেলে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শীতেষ চন্দ্র সরকার ও জনাব মোহাম্মদ জাকারিয়া।
জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানোর পাশাপাশি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় অভিযান পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন।


