ফুটপাতে ঈদের আমেজ

মাগুরানিউজ.কমঃ

শহর প্রতিবেদকঃ

ফুটপাত নিয়ে কত যজ্ঞ! প্রশাসনের কত কড়াকড়ি! এ সব যেন ভুলে গেছেন সবাই! নাকি ভুলে থাকতে চান। হ্যাঁ, ভুলে থাকতেই চান। ফুটপাত নিয়ে এখন আর কারো অভিযোগ নেই। কেন না এই ফুটপাতেই বসে মাগুরা শহরের অন্যতম বড় ঈদের বাজার, যা ধনীদের জন্য না হলেও নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য আর্শিবাদ হয়ে আসে।

মঙ্গলবার মাগুরা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন মার্কেটের আশপাশের ফুটপাতে ঈদের আমেজ লাগতে শুরু করেছে। বিক্রেতারা হরেক রকম মালামালের পসরা সাজিয়ে বসেছেন। 

কি পাওয়া যায় না ফুটপাতে? ছোট-বড় সব বয়সী নারী-পুরুষের জামা-কাপড় থেকে শুরু করে জুতা, পাঞ্জেবি, মেয়েদের প্রসাধনী, বাচ্চাদের খেলনাসহ যা কিছু ফুটপাতে বসে বিক্রি করা সম্ভব, তার কোনোটিরই অনুপস্থিতি নেই। সেই সঙ্গে বিক্রেতাদের হাক-ডাক তো আছেই। 

ফুটপাত বলে পণ্যের মান খারাপ তা কিন্তু নয়। একটু দেখে-শুনে যাচাই ও দরদাম করে কিনতে পারলে এখানেও অনেক ভালো মানের জিনিস পাওয়া যায়। ফুটপাতের দোকানগুলো ভাসমান হওয়ায় এবং দোকানের ভাড়া অল্প বলে কম দামেই ভালো পণ্য কেনা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: