মাগুরায় দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের উদ্যোগে ‘সংবাদ উপস্থাপন ও লেখার কৌশল’ বিষয়ক দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষন কর্মশালা শুক্রবার অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০ টায় কর্মশালার উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু।

প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের সদস্য সচিব দৈনিক সংবাদ ও এখন টিভির মাগুরা প্রতিনিধি রূপক আইচ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ আনিসুর রহমান খোকন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, দৈনিক প্রথম কথা পত্রিকার যুগ্ম সম্পাদক সুনীতি কুমার বিশ্বাস, এনটিভির মাগুরা স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক, দৈনিক প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কাজী আশিক রহমান, সময় টিভির মাগুরা প্রতিনিধি শেখ ইলিয়াস মিথুন সহ অন্যরা।

মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সাংবাদিকদের সংবাদ উপস্থাপন ও সংবাদ লেখার কৌশলসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করেন ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এ এফ পি’র ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম। প্রশিক্ষন কর্মশালায় মাগুরা জেলার চার উপজেলার ৬৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: