মাগুরানিউজ.কমঃ
মাগুরাতে আজ একটানা বৃষ্টিতে ছন্দ পতন ঘটছে স্বভাাবিক কাজকর্মে। যার ব্যাপক প্রভাব পড়েছে ঈদ বাজারেও। আজ বিকাল পর্যন্ত কেনাকাটা কার্যত বন্ধ ছিলো।
বিকাল ৪টা। টিপটিপ বৃষ্টি পড়ছেই। চৌরঙ্গী মোড়ে একটা মোবাইল রিচার্জের দোকানের সামনে বসে নিয়মিত বিশেষ কিছু ফল বিক্রি করেন এক বৃদ্ধ বিক্রেতা। আজও আছেন তিনি। আজ মেক্সিকান ফল ড্রাগন বিক্রি করছেন তিনি ৪০০ টাকা কেজি দরে। তবে আজ এখনো বিক্রি করতে পারেননি।
জানালেন মাগুরায় সদর উপজেলার রাওতড়া গ্রামে শওকত হোসেনসহ কয়েকজন কৃষক এ ফলের চাষ করেছেন, তিনি সেখান থেকেই সংগ্রহ করেছেন এই ফল।


