একটানা বর্ষণ- মাগুরায় ঈদ বাজারে বেচাকেনায় ভাটা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা জেলা শহরসহ জেলার প্রতিটি হাট-বাজারগুলোতে জমে ওঠা ঈদ বাজার একটানা বৃষ্টিতে ছন্দ পতন ঘটছে। আজ দুপুর পর্যন্ত কেনাকাটা কার্যত বন্ধ ছিলো। রাত থেকে শুরু হওয়া বর্ষনে শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সাধারণত রমজানের শুরু থেকে পোশাকের বাজারে বেচাকেনার পরিমাণ বাড়তে থাকে। আর শেষ মুহূর্তে বিশেষ করে চাঁদরাত পর্যন্ত বেচাকেনার পরিমাণ বেড়ে যায় কয়েকগুণ। ব্যবসায়ীদের যেন দমফেলার ফুরসত থাকেনা।

কিন্তু এবারের চিত্র অনেকটাই ভিন্ন দেখা গেছে মাগুরার মার্কেটগুলোতে। আজ একটানা বৃষ্টি ছন্দ পতন ঘটাচ্ছে স্বভাবিক কাজ কর্মে। এর প্রভাব পড়েছে ঈদ বাজারেও।

মাগুরা শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে সময়ের তুলনায় ক্রেতাদের সমাগম কম।

ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্রেতা আকর্ষণ করতে হাক ডাক ছাড়ছেন। একজনকে নাগালে পেলে নিজেদের দোকানে ভেড়াতে উঠে পড়ে লাগছেন। ঈদের আগে এমন একটা গুরুত্বপূর্ণ সময়েও খুশি হতে পারছেন না মাগুরার পোষাক ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: