আজ বুধবার, এপ্রিল ২২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৯৫২ জন শিক্ষার্থী
- শ্রীপুরে তিন হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৯৫২ জন শিক্ষার্থী
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
- শ্রীপুরে ইজিবাইক উল্টে বৃদ্ধ নিহত, আহত পরিবারের তিন সদস্য
- শ্রীপুরে "হাম - রুবেলা টিকাদান" ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা
- শ্রীপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহ
- শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
- শ্রীপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মাগুরানিউজ.কমঃ
মাগুরায় জঙ্গি সন্দেহে আটককৃত ৭ জনের জামিন শুনানি ৭ জুন। জঙ্গি সন্দেহে গ্রেফতার ৮ জনের মধ্যে ৭ জন রবিবার মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ ফিরোজ মামুনের আদালতে জামিনের আবেদন করে। পরে আদালত ৭ জুন জামিন শুনানির দিন ধার্য করেছেন। ওই দিন তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করার নির্দেশের পাশাপাশি জামিনের শুনানি অনুষ্টিত হবে। এই ৭ জনকে পুলিশ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেয়।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়ায় জঙ্গি সন্দেহে জামায়াত নেতা অ্যাডভোকেট ফরিদ হোসেনের বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়ে বাড়ির মালিক জামায়াত নেতা অ্যাডভোকেট ফরিদ হোসেন এবং বাচ্চু, ওবায়দুল, আবুল বাশার, রবিউল, জাহিদুল, আনোয়ার, জাহাঙ্গীর এই ৮ জনকে আটক এবং এদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই, বাল্ভ তৈরির ডিভাইস, ২টি পিতলের বড় মূর্তিসহ কয়েকটি ছোট মুর্তি, জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
এই ঘটনায় শালিখা থানায় দুটি পৃথক মামলা দায়ের হয়। শালিখা থানার এস আই আশিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন।
বাড়ির মালিক জামায়াত নেতা অ্যাডভোকেট ফরিদ হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এবং অন্য ৭জনের বিরুদ্ধে ৫৪ ধারায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।


