মঙ্গল শোভাযাত্রাঃ ‘জয় বাবা লোকনাথ’ ধ্বনিতে মুখরিত মাগুরা শহর

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

সনাতন হিন্দু সম্প্রদায়ের যুগাবতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারির ১২৭ তম তিরোধান দিবস স্মরণ উৎসব উপলক্ষে শহরে মঙ্গল শোভাযাত্রা করেছে ভক্তবৃন্দ।

সকালে মঙ্গল প্রদীপ জ্বেলে সূচনা হয় দিবসের। এরপর মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের নতুন বাজার থেকে শোভাযাত্রা শুরু হয়ে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারি সেবক সংঘ ও শহরের দড়ি মাগুরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারির মন্দির কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সকাল ৮টার দিকে জয় বাবা লোকনাথ ধ্বনি উচ্চারণের সাথে সাথে হাজার হাজার ভক্ত নেচে গেয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। এ সময় ডংকা, কাঁশি, ঝাঁঝসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে অংশগ্রহণ করেন ভক্তরা। পরে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয় এ স্মরণ উৎসব।

এরপর শহরের দড়ি মাগুরায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারি নির্মিতব্য মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমের অধ্যক্ষ মহারাজ চিন্ময়ানন্দ দাস, দরিমাগুরা আশ্রমের অধ্যক্ষ ভবানন্দ দাস প্রমুখ।

কয়েক হাজার লোকনাথ ভক্ত অনুষ্ঠানে এসে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারীর তিরোধানের অনুষ্ঠানে অংশ নেয়। আয়োজক কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম ও সুসংগঠিত কর্মতৎপড়তায় সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয় শোভাযাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: