মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নিয়োগ পেলেন কাজী আহসান হাবীব

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে শুক্রবার রাতে এ তথ্য জানানো হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী রেলওয়ে সৈয়দপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান হাবীবকে অতিরিক্ত পুলিশ সুপার মাগুরা সদর সার্কেল হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- দারফুর মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদকে অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল রংপুর, কঙ্গো মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কুড়িগ্রাম, কঙ্গো মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল, দিনাজপুর, কঙ্গো মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগমকে অতিরিক্ত পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি অফিস, চট্টগ্রাম।

এছাড়া নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. হালিম মোল্লাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা, পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুল হককে অতিরিক্ত পুলিশ সুপার ৫ম এপিবিএন, রেলওয়ে সৈয়দপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান হাবীবকে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মাগুরা, এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম মিয়াকে অতিরিক্ত পুলিশ সুপার এসপিবিএন, ঢাকা, রেঞ্জ ডিআইজি কার্যালয়, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল আহমেদকে অতিরিক্ত পুলিশ সুপার সিআইডি, ঢাকা ও মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিএমপি, মুহাম্মদ আশিকুল হক ভুইয়াকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিএমপিতে বদলি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: