মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদরে ১৮ খাদা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে বাবা-মেয়েকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বাবা বিনয় বিশ্বাস ও মেয়েটিকে ওই রাতেই মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ যুবককে আটক করেছে পুলিশ।
মাগুরা সদর থানার ওসি জানান, ঘটনার পর নাজমুল, সজিব ও সবুজ নামে তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


