মাগুরানিউজ.কমঃ
তৃণমূল পর্যায় থেকে ক্ষুদে মেধাবী ফুটবলার অন্বেষণে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, খুলনায় বিকেএসপি তৃণমূল কাপ ফুটবল প্রতিযোগিতা চলছে।
আগামীকাল খুলনার এস,বি আলী ফুটবল একাডেমি ও মাগুরার আসাদুজ্জামান ফুটবল একাডেমি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ফাইনাল খেলায় খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রাহণ করছে । দলগুলো হলো : স্পোর্টস লাইফ ফুটবল একাডেমি(কুষ্টিয়া), জেলা ফুটবল এ্যাসোসিয়েশন (বাগেরহাট), আসাদুজ্জামান ফুটবল একাডেমি (মাগুরা), আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমিকে(যশোর),ঝিনাইদহ ফুটবল একাডেমি, এস,বি আলী ফুটবল একাডেমি(খুলনা), রায়পুর জাগরনী ক্লাব ও একাডেমি(মেহেরপুর), মুন্সি ওয়ালিউর রহমান ফুটবল একাডেমি(নড়াইল) ও শ্যামনগর ফুটবল একাডেমি(সাতক্ষীরা)।
ছবি- সংগ্রহ


