বিশেষ প্রতিবেদক-
যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস আজ মাগুরায় পালিত হয়েছে। সংসদ সদস্য এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর ও সংসদ সদস্য ড. বীরেন শিকদার রাত ১২.০১ মিনিটে মাগুরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদৌল্লা রেজা সহ মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ;, মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, স্থানীয় আওয়ামীলীগ ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্প্যমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন রাজনৈতিক দল , সামাজিক সংগঠন ও শিক্সাপ্রতিষ্ঠানের পক্ষথেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য রচনা প্রতিযোগীতা, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লিখা প্রতিযোগীতা, স্বেচ্ছায় রক্তদান, বিভিন্ন মসজিদ ও মন্দিরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

