মাগুরানিউজ.কমঃ
বিকাল ৪টা থেকে মাগুরাতে শুরু হলো ঝুম বৃষ্টি। একইসঙ্গে বেসামাল ঝড়ো বাতাস।
এদিকে ঈদ উপলক্ষে শহরের অধিকাংশ খোলা জায়গা ও রাস্তার দুপাশে গড়ে উঠেছে স্বল্প মূলধনী ব্যবসায়ীদের কয়েকশ দোকানপাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দোকানপাট খোলা থাকে। অধিকাংশ দোকানে নেই কোন ছাউনি।আর হটাৎ এই বৃষ্টির কারণে দোকান বন্ধ রাখতে হচ্ছে।
এছাড়া ইফতার সামগ্রী বিক্রির দোকান, কসমেটিক ও ফলের দোকান রয়েছে। টানা বৃষ্টিতে এসব দোকানেও নাজেহাল অবস্থা।
সরেজমিনে দেখা যায়, খোলা আকাশের নিচে জমে ওঠে অল্প আয়ের মানুষের বিপণিবিতান। বৃষ্টির পানির জলাবদ্ধতায় ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে তাদের মালামাল পলিথিনে মুড়িয়ে রাখা হয়েছে। ক্রেতারাও ভীর করছে না। ফলে বেচা কেনা বন্ধ রয়েছে।
ইফতার বিক্রেতা ইকবাল বলেন, বৃষ্টির কারণে ভ্যান নিয়ে কোথাও দাঁড়াতে পারছিনা না। বেচাকেনাও হচ্ছে না।


