মাগুরানিউজ.কমঃ
বিকাল ৪টা সূর্য হারালো মেঘের আড়ালে। ধূসর মেঘে মেঘে ঢেকে গেল আকাশ। শুরু হলো ঝুম বৃষ্টি।একইসঙ্গে বেসামাল ঝড়ো বাতাস। পথচারীরা তখন যে যেদিকে পারলেন ছোটাছুটি শুরু করলেন। কেউ কেউ তো ভিজে একাকার।
বৃহস্পতিবারও দিনভর তীব্র রোদ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ ছিল জনজীবন। তবে বিকাল ৪টার পর থেকেই মেঘের আনাগোনা শুরু হয় আকাশে। রোদ মুছে গিয়ে এক সময় মেঘে মেঘে ছেঁয়ে যায় আকাশ।
এরপর শুরু হয় ঝোড়ো বাতাস। কিছুক্ষণের বেসামাল বাতাসের পর বিকাল ৪টার দিকে শুরু হয় প্রঝুম বৃষ্টি। এরপরই আবহাওয়া খানিকটা শীতল হয়। এতে স্বস্তি পান শহরবাসী।


