মাগুরায় লিচুর বাগানে হাজারো নারীর এক মাসের কর্মসংস্থান

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

কাবিখা, টাবিখা, কর্মসৃজন কিংবা সরকারের বিশেষ কোন প্রকল্প নয়, মাগুরা সদরের ইছাখাদা এলাকায় লিচুর বাগানে হাজারো নারীর ১ মাসের কর্মসংস্থান হয়েছে। সংসারের পাশাপাশি মহিলারা গড়ে ২৫০ টাকা করে এই এক মাসে সাড়ে ৭ হাজার করে টাকা আয় করবে। সাথে তারা পরিবারের খাবার জন্য পাবে পর্যাপ্ত লিচু।

মাগুরাতে লিচু মৌসুম শুরু হয়েছে। বাগানিরা তাদের বাগানের লিচু ভাঙ্গতে শুরু করেছে। বাজারে আসতে শুরু করেছে লিচু।

লিচু বাগানীদের সাথে কথা বলে জানা যায়, মাগুরার বাগান গুলোতে লিচু ভাঙ্গা শুরু হয়েছে। এই বাগান গুলোতে মহিলারা লিচু বাছাই ও বাঁধার কাজ করছে। একেকটি বাগানে ১৫ থেকে শুরু করে ৩০ জন পর্যন্ত মহিলা কাজ করছে। যারা গড়ে প্রতিদিন কমপক্ষে ২৫০ টাকা করে মজুরী পেয়ে থাকে কাজ চলবে ১ মাস। তাতে করে মহিলারা সংসারের কাজের পাশা পাশি লিচু বাছাই ও গুনে গুনে লিচু বেধে দিয়ে এক মাসে কমপক্ষে সাড়ে ৭ হাজার টাকা আয় করবে। যা তাদের বাড়তী চাহিদা মেটাতে সহায়ক হবে।

সদর উপজেলার ইছাখাদা এলাকায় লিচু বাগানে কাজ করতে আসা ছাবিয়া, মজিনা , সুমি, জাহেদা জানায়, এই কাজ তারা প্রতিবছর করে থাকে। সংসারের কাজের পাশা পাশি তারা এই কাজ করে থাকে। তারা সকাল ৯ টার সময় আসে আর দুপুর ২ টার দিকে কাজ শেষ করে চলে যায়। বিকেলে লিচু ভঙ্গলে বাগানীরা খবর পাঠায় বা মোবাইলে জানালে তারা বিকেলে এসে কাজ করে । অন্যথায় বিকেলে তাদের কাজ করতে হয়না। পাশা পাশি যে সব লিচু ছুটে যায় ,ফেটে যায় বা কালো দাগ থাকে সে সব লিচু বাগানীরা আমাদের দিয়ে দেয়। মজিলারা জানায়, তারা এই কাজ খুব স্বাচ্ছন্দে কাজ করে।

স্থানীয়রা জানান, মহিলাদের মজুরী কম হওযায় এবং তাদের কাজ পরিচ্ছন্ন হওয়ায় বাগানী ও ব্যবসাযীরা মহিলা শ্রমিকদের কে দিয়ে কাজ করাতে বেশী আগ্রহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: