মাগুরায় যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় যাত্রীবাহী বাসের চাপায় সিরাজুল ইসলাম (৫০) নামের এক পথচারী ব্যক্তি নিহত হয়েছেন। সদর উপজেলার ইছাখাদা এলাকায় আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের চালক ও হেলপার। নিহত সিরাজুল ইসলাম মাগুরার সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনা উল্লাহর ছেলে।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই মশিউর রহমান জানান, ঢাকা থেকে ঝিনাইদহগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে এসে রাস্তা পার হওয়ার সময় সিরাজুল ইসলাম নামে ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে বাসটির চালক ও হেলপার সামান্য আহত হন। বাসের অন্য যাত্রীরা অক্ষত রয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মচারী খায়রুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসের চালক হাফিজুর রহমান (৪৫) ও জাকারিয়া (৩৫) সামান্য আহত হয়ে সকাল ৯টার দিকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ‘  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: