বিক্ষুব্ধ মাগুরা সরকারী কলেজ, পরীক্ষা বর্জন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা সঃ হোঃ শঃ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি ও পরীক্ষা চলাকালিন হলে ঢুকে ছাত্র-ছাত্রীদের সাথে অশোভন আচরনের অভিযোগ উঠেছে ওই কলেজের বহিস্কৃত এক ছাত্রের বিরুদ্ধে। রবিবার দুপুরে নির্বাচনী পরীক্ষা বর্জন করে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা।

অভিযোগ- দুই বছর আগে ওই কলেজের বহিস্কৃত ছাত্র সাকিব তার সহযোগি ইমন দুপুরে কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে নির্বাচনী  পরীক্ষার হলে ঢুকে পড়ে। এ সময় তারা পরিক্ষার্থীদের গালমন্দ ও অশোভন আচরণ শুরু করে। এ সময় তারা কয়েকজন ছাত্রীর ব্যাগে থাকা মোবাইল ফোন নিয়েও টানাটানি শুরু করে।

এ ঘটনার প্রতিবাদে হিসাব বিজ্ঞান, অর্থনীতি, ইংরেজী ও ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বর্জন করে অধ্যক্ষের কক্ষের সামনে একত্রিত হয়ে আজ দুপুরে ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ এসে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়।

এদিকে এসময় ওই দুই যুবক কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহাজ উদ্দিন কে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

অধ্যক্ষ অধ্যাপক শাহাজউদ্দিন জানান, ওই দুই যুবকের বিরুদ্ধে কলেজের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা ঘটনাস্থলে গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন। তারা ওই দুই যুবককে গ্রেফতার করে উপযুক্ত বিচারের দাবী জানান।

তবে রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত ওই দুই যুবকের বক্তব্য পাওয়া য়ায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: