মহম্মদপুরে জমি নিয়ে সংঘর্ষে হাসপাতালে ৬

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এক সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে।

আহতদের মধ্যে জাবের বিশ্বাস, জয় বিশ্বাস, হেমায়েত বিশ্বাস, মোসলেম বিশ্বাস, মনির বিশ্বাসকে  এবং কামাল বিশ্বাসকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সদর হাসপাতালে উপস্থিত একাধিক এলাকাবাসী জানান, গ্রামের মোসলেম বিশ্বাস ও রফিক বিশ্বাসের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল।ওই ঘটনার জের ধরে ঘটনারদিন সকালে একটি বিরোধপূর্ন জমির মালিকানার দাবী নিয়ে দু-পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন হয়েছে। তবে বিষয়ে নিয়ে থানায় কোন পক্ষই কোন অভিযোগ করেননি বলে জানান মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: