মাগুরানিউজ.কমঃ
ব্যস্ত মাগুরা শহর। রবিবার থেকে রোজা শুরু। চলছে কেনাকাটা। বাজারে আজ বেজায় ভিড় তাই সবকিছুর দামও একটু বেশি।
শুক্রবার সন্ধ্যায় বৈঠকে জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত নেয়। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।এদিকে শনিবার প্রথম রোজা পালন করবে আরব দেশসমূহ।


