মহম্মদপুরে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে সদরের কাজী সালিমা হক মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বিনোদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.গোলাম আজম সাবু সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক দুটি পদে বিজয়ি হয়েছেন মো. নজরুল ইসলাম ও মো.গোলাম রব্বানী।

সম্মেলনের প্রথম পর্বে  মহম্মদপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ আলী করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মোহাম্মদ আলী, আক্তার হোসেন, কুতুব উদ্দিন হোসেন কুটি, খলিলুর রহমান, কমলেশ চন্দ্র সাহা, মো. জহুরুল হক  ও আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা আন্দোলনের  মাধ্যমে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

দ্বিতীয় পর্বে উপজেলার আটটি ইউনিয়নের ৪০ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে চারটি পদের প্রার্থীদের নির্বাচিত করেন। শিঘ্রই পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ঠরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: