মাগুরায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন আহত। Magura news

বিশেষ প্রতিবেদক-

মাগুরা-ঢাকা মহাসড়কের কছুন্দি ছোট ব্রীজ নামক স্থানে আজ দুপুরে দ্রুতগামী হানিফ পরিবহন ও পিকাপ কাভার্ড ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, ঢাকাগামী হানিফ পরিবহন খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে মাগুরা সদরের কছুন্দি ছোট ব্রীজ নামক স্থানে আজ দুপুরে বিপরীতমুখী পিকাপ কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে। ফলে পিকাপ কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়।

স্থা নীয় জনগন আহতদের মাগুরা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক পিকাপ কাভার্ড ভ্যান এর ড্রাইভার পিরোজপুর জেলার শেখপাড়া গ্রামের দুলাল শেখের ছেলে নজীব উদ্দিন শেখ বাবু (৩৩) কে মৃত বলে ঘোষনা করেন। আহত পিকাপ কাভার্ড ভ্যান এর হেলপার নরসিংন্দি জেলারবমধ্যেনগর গ্রামের শফিকুর রহমানের ছেলে আমানউল্লাহ (৩৬) কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ বাস ও পিকাপ কাভার্ড ভ্যান আটক করেছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: