মাগুরায় জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেল হাজতে। Magura news

বিশেষ প্রতিবেদক-

আসন্ন মাগুরা জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরিয়ত উল্লাহ এবং তার ভাই শ্রীকোল ইউপির চেয়ারম্যান কুতুবউল্লাহ হোসেন মিয়া কুটি আজ মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলায় হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত শুনানী শেষে জামিনের আবেদন না-মঞ্জুর করেছেন। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

গত ২৩ আগষ্ট রাতে জেলার শ্রীপুরের চোনগাছ গ্রামে হামলায় শ্রীকোল ইউপির
সদস্য চাদ আলী আহত হবার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হলে তারা ৩১ আগষ্ট
২০২২ তারিখে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান। জামিনের
নির্ধারিত সময় শেষ হওয়ায় তারা আজকে আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের
আবেদন করলে শুনানী শেষে বিজ্ঞ আদালত জামিনের আবেদন না-মঞ্জুর করেন।
মাগুরা জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি জানান, শুনানী শেষে বিজ্ঞ আদালত তাদের
জামিনের আবেদন না-মঞ্জুর করেন। তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: