মাগুরানিউজ.কমঃ
গত কয়েক দিনের তাপদাহের পর বৃষ্টি হয়েছে মাগুরাতে। শুক্রবার বিকালে এক পশলা বৃষ্টিতে অবশেষে শহর জীবনে স্বস্তি ফিরেছে। বৃষ্টির কারণে খানিকটা তাপমাত্রাও কমেছে।
শুক্রবারও দিনভর তীব্র রোদ, লোডশেডিং ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ ছিল জনজীবন। তবে দুপুরের পর থেকেই মেঘের আনাগোনা শুরু হয় আকাশে। রোদ মুছে গিয়ে এক সময় মেঘে মেঘে ছেঁয়ে যায় আকাশ।
এরপর শুরু হয় ঝোড়ো বাতাস। কিছুক্ষণের বেসামাল বাতাসের পর বিকাল সাড়ে ৫টার দিকে শুরু হয় প্রত্যাশিত বৃষ্টি। তবে স্থায়ী হয়নি বেশিক্ষণ। প্রায় ১৫ মিনিট ধরে হালকা বৃষ্টি হয়। এরপরই আবহাওয়া খানিকটা শীতল হয়। এতে স্বস্তি পান শহরবাসী।


