মাগুরার নিম্নবিত্ত পরিবারে উপার্জনের মানুষ এখন আর একজন নয়!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

 

মাগুরার নিম্নবিত্ত পরিবারে উপার্জনের মানুষ এখন আর একজন নয়! পুরুষের পাশাপাশি নারীদের কর্ম ক্ষেত্রে যোগদান অর্থনীতির চাকাকে করেছে গতিশীল। তাই মাগুরায় পাল্টে যাচ্ছে মানুষের জীবনমান। উন্নত হচ্ছে মানবিক উন্নয়ন।

মাগুরার অদূরেই রবিউল ইসলাম একটি চারকল ফ্যাক্টরী প্রতিষ্ঠা করেছেন। সব মিলিয়ে তার চারকলে শ্রমিকের সংখ্যা ৩০ জন। তার মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই ২০ জন। প্রশ্ন করা হলে তিনি বলেন অগ্রাধিকারের ভিত্তিতে যে নারী শ্রমিক বেশী এমনটি ভাবার কোন কারন নেই; তাদের পরিশ্রম এবং কর্মনিষ্ঠার জন্যই তাদের এ অনুপাত।

চারকল শ্রমিক রহিমা খাতুন বলেন আগে আমাদের তিন বেলা ভাত খাওয়া হত না। এখন আমার দুই সন্তানই স্কুলে যায়। তাই আগের চেয়ে অনেক ভাল আছি। নিজ হাতে পরিবারকে এভাবে সাহায্য করতে পারাটাই যেন তার জীবনের চরম প্রাপ্তি!

প্রথম নিরক্ষর মুক্ত জেলা হিসাবে মাগুরা দেশ নন্দিত। শিশুশ্রম লোপ পাওয়াতে প্রতিটি শিশুই আজ স্কুলগামী। যা দেশ ও দেশের উন্নয়নের ধারাকে আরো গতিশীল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: