মাগুরানিউজ.কমঃ
পাঁচ দফা দাবি আদায়ে মানববন্ধনে দাঁড়িয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) নেতাকর্মীরা। সোমবার মাগুরার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষকরা এ মানববন্ধনে অংশ নেন। শহরের চৌরঙ্গী মোড়ে স্বাশিপের ব্যানারে তারা এ মানববন্ধন করেন।
বেসরকারি শিক্ষকদের বৈশাখী ভাতা, ৫ শতাংশ বেতন বৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, আইসিটি শিক্ষক ও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মাগুরার প্রায় সব স্কুল-কলেজের শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহন করেন।
ছবি- সৌজন্য


