অনৈতিক আচরনের অভিযোগ, মাগুরায় শিক্ষক গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরনের অভিযোগে মাগুরায় এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের আল আমিন (২৭) নামে ঐ খণ্ডকালীন শিক্ষককে মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন হোসেন জানান, রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১২) গত সোমবার বিকেলে প্রাইভেট পড়ানোর সময় একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ওই বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আল আমিন।

ওই স্কুলছাত্রী বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরে তার বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ আমলে নিয়ে রাত সাড়ে ১০টার দিকে শিক্ষক আল আমিনকে গ্রেফতার করে পুলিশ। আল আমিন দ্বারিয়াপুর গ্রামের মো. আবু বকর সিদ্দিকের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: