মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের ভায়না এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মাগুরা সদর থানার ওসি ইলিয়াস হোসেন সাংবাদিকদের জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় শহরের ভায়না এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের পরিত্যক্ত গুদাম থেকে লাশটি উদ্ধার করা হয়। আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের লাশটি অর্ধগলিত ছিল।
মৃতের কোনো পরিচয় পাওয়া যায়নি। মৃত্যুর কারণও নিশ্চিত হওয়া যায়নি বলে ওসি জানান।
ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


