মাগুরায় প্রচন্ড গরম আর ভয়াবহ লোডশেডিং

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

ভয়াবহ লোডশেডিং আর প্রচণ্ড গরমে মাগুরা জেলাবাসীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহর থেকে গ্রাম সর্বত্রই লোডশেডিং। একে তো গরমের দিন, তার ওপরে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে কোথাও কোথাও পানি সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং মারাত্মক আকার ধারণ করেছে। অসহায় হয়ে পড়েছেন সেচের সঙ্গে জড়িত কৃষকরা। গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। ১ ঘণ্টা অন্তর ২-৩ ঘণ্টাও লোডশেডিং দেখা দিচ্ছে। ফলে বিপাকে পড়ছে রোগী, শিশু, অফিস আদালতের লোকজন, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সব শ্রেণির মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, মাগুরাসহ এ অঞ্চলে দিনে-রাতে এক ঘন্টা পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে আবার আসছে ২-৩ ঘণ্টার পর। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, জেলার চাহিদার তুলনায় অর্ধেকের কম বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। যে কারণে লোডশেডিং বেড়ে গেছে। এছাড়া আরো জানা গেছে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজের বিদ্যুৎ জাতীয় গ্রিড লাইনে সরবরাহে বিঘ্ন ঘটায় উত্তর বঙ্গের বিদ্যুতের চাহিদা এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে মেটানো হচ্ছে। যে কারণে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল। এলাকাবাসী প্রধানমন্ত্রীর কাছে দ্রুএই সমস্যার সমাধান কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: