মাগুরা জেলা পরিষদ নির্বাচনে মান্নান ও নাজনীন বিজয়ী

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে মাগুরা জেলা পরিষদের স্থগিত হওয়া নির্বাচন। ১১ নম্বর (মহম্মদপুর-বালিদিয়া ইউপি) ওয়ার্ড ও সংরক্ষিত ৪ নং ওয়ার্ডে  মঙ্গলবার (২৩ মে) অনুষ্ঠিত নির্বাচনে পুরুষ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে আব্দুল মান্নান ও নাজনীন রব্বানী জয়ী হয়েছেন।

২৯ ভোটের মধ্যে আব্দুল মান্নান (টিউবয়েল) পেয়েছেন ১৬ আর নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজী মাহাবুবর রহমান (হাতি) পেয়েছেন ১৩ ভোট।

অন্যদিকে সংরক্ষিত মহিলা সদস্য নাজনীন রব্বানী (ফুটবল) নির্বাচনে তিন ওয়ার্ড মিলে  পেয়েছেন ৭১ ভোট। তার প্রতিদ্বন্দ্বি তাসলিমা নাসরিন সাথী (হরিণ) ১১ নম্বর  ওয়ার্ড কেন্দ্রে  কোন ভোট পাননি। তিনি আগে অনুষ্ঠিত নির্বাচনে দুটি কেন্দ্রে ৩৬ ভোট পেয়েছিলেন। স্থগিত হওয়ায় সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদের ফল ঝুলে ছিল। ৪ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য আসন তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত।

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মাগুরা পিটিআইয়ের সুপার বাদল চন্দ্র বিশ্বাস।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন থেকে মহম্মদপুর ও বালিদিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ১১ নং ওয়ার্ডের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। সম্প্রতি আইনি নিষেধাজ্ঞা নিষ্পত্তি হওয়ায় গত ১৫ মে নির্বাচন কমিশিন স্থগিত হওয়া ১১ নং ওয়ার্ডের ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করে ২৩ মে।

ছবি- সৌজন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: