মাগুরা জেলা দায়রা জজের অনন্য উদ্যোগ, আদালতে আসামিদের জন্য খাবার ব্যবস্থা চালু

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

অনন্য এক উদ্যোগ গ্রহন করেছেন মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। আদালতে হাজিরা দিতে আসা আসামিদের জন্য প্রথমবারের মতো চালু করা হলো দুপুরের খাবার। রবিবার আদালতে আসা ২০ আসামীর জন্য আলাদা করে জেলখানা থেকে গাড়িতে করে পাঠানো হলো খিচুড়ি। অনন্য এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাগুরার স্থানীয় বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা।

সূত্র মতে, জেলখানা থেকে প্রতিদিন যে সকল আসামিকে আদালতে হাজিরা দিতে যেতে হয়। তারা সকালে জেলখানায় দুই টুকরো রুটির সঙ্গে গুড় মিশিয়ে খাওয়ার সুযোগ পেলেও দুপুর বা অনেক ক্ষেত্রে রাতেও তাদের অভূক্ত থাকতে হয়।

মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের নেতৃত্বে মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটি গত ১৭ মে তারিখে জেলখানা পরিদর্শনে গেলে আসামিদের এই দূর্দশার বিষয়টি ধরে পড়ে। যার প্রেক্ষিতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মাগুরা পুলিশ সুপারের সহযোগিতায় রবিবার থেকে আদালতে হাজিরা দিতে আসা আসামিদের জন্য খাবারের ব্যবস্থা করেন।

মাগুরার সহকারি জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ইয়াসমিন নাহার জানান, মামলার হাজিরার জন্য আসামিরা সকালে রুটি-গুড় খেয়ে আসলেও আদালতের কার্যক্রম শেষ হতে দিন শেষ হয়ে যায়। কখনো সন্ধ্যার সময় তাদের ফিরতে হয়। এতে করে তারা দুপুরের খাবার খেতে পারে না। অন্যদিকে জেলখানায় প্রতিদিনের রাতের খাবার বিকাল ৫টায় দেওয়ার বিধান থাকায় অনেক সময় রাতের খাবারটি আদালত ফেরত আসামিরা খাওয়ার সুযোগ পায় না। যে কারণে জেলা দায়রা জজ মহোদয়ের উদ্যোগে রবিবার থেকে আদালতে আসা আসামিদের জন্য খাবারের ব্যবস্থা চালু করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: