মাগুরায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা নিহত, আহত ১৫। Magura news

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় যাত্রীবাহী পরিবহন ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আবু হানিফ (৬০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।

আজ সকালে মাগুরা-যশোর সড়কের কাটাখালী শেখপাড়া এলাকায় এ
দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত আবু হানিফ যশোর জেলার পৌর এলাকার মৃত
মোহাম্মদ আবদুল গনির ছেলে। আহতদের মধ্যে ৫ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই সেলিম জানান, একটি যাত্রীবাহী পরিবহনের
সাথে মাগুরামুখী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এসময় বাসযাত্রী আবু
হানিফের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের
উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর পরিবহন ও
ট্রাকের চালক ও হেলপারদের পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের
সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: