মাগুরানিউজ.কমঃ
তারিকুজ্জামান শাহীন নামে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। চেক জালিয়াতির এক মামলায় ঢাকার একটি আদালতে তার সাজা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন।
শত্রুজিৎপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রিয়াদুল ইসলাম জানান, শাহীন মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামের মফিজুর রহমানের ছেলে। ঢাকার একটি আদালতে চেক জালিয়াতির ৭৯৬৩/১৫ নং মামলায় তার অনুপস্থিতিতে তিন মাসের জেল হয়। গত ২০১৬ সালের ৭ এপ্রিল বিশেষ ট্রাইবুনাল থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করলে হলে তিনি পালিয়ে যান। এলাকায় তার উপস্থিতি জানতে পেরে শুক্রবার ভোররাতে ফাঁড়ির এস আই কাঞ্চন মিয়ার নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত জেল হাজতে পাঠানোর আদেশ দেন।


