মাগুরায় মৃত্যুর আটমাস পর কলেজ ছাত্রের লাশ উত্তোলন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

প্রায় আট মাস পরে কবর থেকে হাবিবুর রহমান (১৯) নামের এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। হাবিবুর রহমান মাগুরার শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামের ভ্যানচালক আখের আলীর পুত্র ও আড়পাড়া ডিগ্রী কলেজের একাদশ বর্ষের ছাত্র।

জানা যায়, ২০১৬ সালের ৩০ আগষ্ট পুকুরিয়া গ্রামের এক পরিত্যক্ত বাগান থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় হাবিবুর রহমানের লাশ উদ্ধার করে শালিখা থানা পুলিশ। এরপর লাশের ময়না তদন্ত ছাড়ায় সামাজিক সিদ্ধান্তে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে নিহত হাবিবুর রহমানের পিতা আখের আলীর কাছে ছেলের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় তিনি বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। যে মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে সোমবার কবল থেকে লাশ উত্তোলন করা হয়। এসময় মাগুরা জেলা নির্বাহি ম্যাজিট্রেট নিতিশ চন্দ্র, শালিখা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন, এসআই আশিকুল ইসলাম, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: