মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ

মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদক –
দীর্ঘ ৭ বছর পর সোমবার মাগুরা জেলা ছাত্রলীগের  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে সকাল ১১টায় সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. বীরেন শিকদার এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।

উল্লেখ্য, সর্বশেষ ২০১০ সালে ১১ অক্টোবর শেখ মোঃ রেজাউল ইসলামকে সভাপতি ও মীর মেহেদী হাসান রুবেলকে সাধারণ সম্পাদক করে  মাগুরা জেলা ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছিলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: