মাগুরা জেলা ছাত্রলীগে রুবেল সভাপতি, মুক্তা সেক্রেটারী

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাগুরা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। মীর মেহেদী হাসান রুবেলকে সভাপতি ও আলী হোসেন মুক্তাকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ঐ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগের ফেসবুকে পেজে এ কমিটি প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও এসএম জাকির হোসাইন সাক্ষরিত প্রাথমিকভাবে ঘোষিত ১১ সদস্যর এ কমিটিতে সহ সভাপতি করা হয়েছে যথাক্রমে সৈয়দ রাব্বি হোসেন সাগর, মোঃ রিয়াদ মুন্না, ইনামুল কবির জুয়েলকে। যুগ্ম সম্পাদক হিসেবে নাম রয়েছে যথাক্রমে মোঃ নাহিদ খান, হামিদুল ইসলাম ও আলীমুজ্জামান তারেককে।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শামছুর রহমান ও ছাবিবর হোসেন নাজমুলকে। কেন্দ্রিয় কমিটির সদস্য করা হয়েছে মোঃ জাহেরুল ইসলামকে।

বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন আছাদুজ্জামান মিলনায়তনে ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রিয় নেতারা কমিটি গঠনের জন্য জেলা নেতৃবৃন্দর এবং কাউন্সিলরদের সাথে বৈঠকে বসেন। রাত প্রায় ৯ টা পর্যন্ত কয়েক দফা বৈঠকে করে সমঝোতার মাধ্যমে কমিটি ঘোষণা করতে ব্যর্থ হন। এক পর্যায়ে ঢাকায় গিয়ে কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেন কেন্দ্রিয় নেতারা। পরে রাতে কেন্দ্রিয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ তার ফেজবুক পেজে ১১ সদস্যর উল্লেখিত এ কমিটি ঘোষণা করেন।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু ফেসবুকে ঘোষিত এ কমিটির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ। প্রধান বক্তা ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

উল্লেখ্য এর আগে ২০১১ সালের ১১ অক্টোবর মাগুরা জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিলো। যেখানে শেখ মোঃ রেজাউল ইসলামকে সভাপতি মীর মেহেদী হাসান রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছিলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: