আজ ২৫ ডিসেম্বর ২০১৬। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাগুরা থেকে ৪বার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. আছাদুজ্জামান সাহেবের ২৩ তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।
দিবসটি উপলক্ষে সকালে শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভায়নার মোড় পৌর গোরস্থানে গিয়ে শেষ হয়।
সেখানে আছাদুজ্জামান সাহেবের কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পন, দোয়া মাহফিল ও কবর জিয়ারত করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।