মাগুরা শহরের দোয়ারপাড় গির্জায় সকাল সমাবেত হতে থাকে খ্রিস্টধর্মাবলম্বী নারী পুরুষ ও শিশুরা। এই চার্চে অনুষ্ঠিত হয় জেলার প্রধান আয়োজন। সেখানে অনুষ্ঠিত সভায় পৌরহিত্য করেন মাগুরা চার্চের পালক হেমন্ত রায়।
এসময় ফাদার বলেন, বড়দিন নিদিষ্ট কোনো ধর্মের বাঁধনে বাধাঁ না রেখে এটি সার্বজনীনভাবে ছড়িয়ে দিতে হবে। সব ধর্মের মানুষ এই অনুষ্ঠানে আসে আর এইটাই হচ্ছে সার্বজনীয়তা। বড়দিনে প্রার্থনার মূল মন্ত্রই হচ্ছে শান্তির আহবান।
রবিবার সকাল থেকে বড়দিনের প্রার্থনার পাশাপাশি গির্জা বর্ণিল আলোয় ভরে উঠেছে। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রিসহ নানা আয়োজনে সাজানো হয়েছে।


