‘আকবর বাহিনী’র স্বীকৃতিবিহীন বীরযোদ্ধা লুৎফর আলীর ইন্তেকাল

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মহান মুক্তিযুদ্ধের মাগুরার বিখ্যাত ‘আকবর বাহিনী’ তথা শ্রীপুর বাহিনীর অকুতভয় যোদ্ধা লুৎফর আলী শনিবার বিকাল ৫টায় শ্রীপুরের খামারপাড়া বাজারে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রবিবার বাদ জোহর শীপুরের দাইরপোল গ্রামে মরহুমের নিজ বাসভবনে জানাজে শেষে দাইরপোল গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন মরহুমেরর ছেলে নাসির উদ্দিন রতন।

রতন আরো জানান, মুক্তিযুদ্ধের সময় ৮নং সেক্টরের অধীনে বৃহত্তর যশোর কুষ্টিয়া ও রাজবাড়ী অঞ্চলে পাক বাহিনীর ত্রাস ‘আকবর বাহিনী’র প্রধান আকবর হোসেন মিয়ার নেতৃত্বে সম্মুখ সমরে অংশগ্রহণ করেছিলেন তার বাবা।

যুদ্ধের পরপরই কনস্টেবল হিসেবে তিনি যোগ দেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে। সেখানে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

কিন্তু মুক্তিযুদ্ধে নিজের অবদানের জন্য আনুষ্ঠানিক স্বীকৃতি থেকে তিনি বঞ্চিত হয়েছেন। সরকারের বর্তমান মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম নেই।

মুক্তিযোদ্ধার তালিকায় নামভুক্তির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করলেও এখনও এ ব্যাপারে কোনো সাড়া পাননি রণাঙ্গনের এই যোদ্ধা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: