মাগুরাতে ধান কাটা চলছে তাই চাহিদা তুঙ্গে

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরায় বোরো ধান কাটা ও মারাই উপলক্ষে বাঁশের তৈরি কুলা, ডোল, ধামা, ঝুড়িসহ বিভিন্ন প্রকার জিনিসপত্রের চাহিদা বেড়েছে। মাগুরার প্রতিটি হাটেই বাঁশের তৈরি এসব জিনিস পত্রের দোকানে কৃষকদের কুলা, ঢাকি, ধামা, ধান মাপার পাল্লাসহ বিভিন্ন প্রকারের জিনিসপত্র ক্রয় করতে দেখা গেছে।

শ্রীপুর বাজারে কৃষক মোঃ দেলোয়ার হোসেন এর সাথে কথা হয়। তিনি জানান, বোরো ধান কাটা মারাই এর কাজ শুরু করেছি এজন্য কুলা, ধামা ও ধান চালার চালন নিতে এসেছি। এসব জিনিসপত্র কৃষি কাজের জন্য প্রত্যেক কৃষকের প্রয়োজন।

কথা হয় এসব বাঁশের তৈরির জিনিসপত্রের বিক্রেতা ভুবন ও বিরেনের সাথে, তারা জানান বাঁশের তৈরি এসব জিনিসপত্র সব সময় কৃষি কাজের জন্য কৃষকদের প্রয়োজন হয়। কিন্তু কৃষকরা যখন ধান কাটা মারাই শুরু করে তখন কৃষকদের মধ্যে এসব বাঁশের তৈরি জিনিস ক্রয় করার চাহিদা বেড়ে যায়। বর্তমানে কৃষকদের ঘরে ঘরে ধান কাটা শুরু হয়েছে তাই এসব জিনিসপত্রের চাহিদা বেড়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: